দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আসাদুর রহমান ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আমিনুল হকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– চক্রের মূল হোতা সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)।
শনিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, চক্রটি সমাজে প্রতিষ্ঠিত পেশাজীবীদের টার্গেট করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আসামি সানি মূলত হুন্ডি ব্যবসায়ী। সিঙ্গাপুরে থাকাকালীন প্রায় ৫ কোটি টাকা প্রতারিত হয়। এ ক্ষতি পুষিয়ে নিতে সানি ৭ জনের একটা গ্রুপ তৈরি করে। এই গ্রুপই সমাজের পেশাজীবী ও উচ্চবিত্তদের তালিকা করে। সংঘবদ্ধ চক্রটি ঢামেক ও আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে দুজন অধ্যাপকের কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, চিকিৎসক দুজনের ওপর হামলার ঘটনায় ইভান ও জীবন নামে দুই যুবক আগে থেকেই কারাগারে আছেন।
কেএম